ইউটিউব র্যাংকিং কি, কেন, কীভাবে?
সালাউদ্দিন সেলিম
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:২৩ ২৮ জুন ২০২২
সব মিডিয়া ও ইউটিউব চ্যানেলের প্রতি সম্মান রেখে স্বতন্ত্রভাবে সবার ভ্রান্ত ধারণা দূর করার উদ্দেশে সোশ্যাল ব্লেডের র্যাংকিং সম্পর্কে বলছি- সারাবিশ্বে বর্তমানে মোট অ্যাকটিভ ইউটিউব চ্যানেলের সংখ্যা প্রায় ৫১ মিলিয়নের ওপরে। কনটেন্টের ধরন অনুযায়ী, ইউটিউব প্রতিটি চ্যানেলকে ১৫টি ক্যাটাগরির যেকোন একটিকে বেছে নেয়ার সুযোগ দেয়। এই টি ক্যাটাগরিগুলো হলো-
Film & Animation, Autos & Vehicles, Music, Pets & Animals, Sports, Travel & Events, Gaming, People & Blogs, Comedy, Entertainment, News & Politics, Howto & Style, Education, Science & Technology, Nonprofits & Activism
একটি ইউটিউব চ্যানেল চালু করার সময় দেশের নাম উল্লেখ করতে হয়। এটি সবার জন্য উন্মুক্ত অর্থ্যাৎ এক দেশে বসে আরেক দেশের নাম নির্বাচন করলে ইউটিউবের পক্ষ থেকে তাতে কোনও বাধা নেই। বাংলাদেশের অনেক বড় বড় ইউটিউব চ্যানেলই সাধারণত ইউএসএ কিংবা ইউকের নাম করে। কারণ, অতীতে মনেটাইজেশন পাওয়ার তালিকায় বাংলাদেশের নাম ছিল না। তাই অন্য দেশের নাম উল্লেখ করলে মনেটাইজেশনের মাধ্যমে ইনকামের সুযোগ পাওয়া যেত।
২০১৭ সালের পর থেকে ইউটিউব বাংলাদেশের নাম মনেটাইজেশনের তালিকায় অন্তর্ভুক্ত করে। তাই ইউটিউব তার ১৫টি ক্যাটাগরির বাইরেও দেশের তালিকা অনুযায়ীও চ্যানেলগুলোকে ভাগ করে থাকে। যাই হোক, এবার আসি সোশ্যাল ব্লেড র্যাংকিংয়ের কথায়। এটি ইউটিউব সার্টিফাইড র্যাংকিং নির্ধারণকারী অনলাইন প্ল্যাটফর্ম। ইউটিউব ছাড়াও অন্যান্য সোশ্যাল মিডিয়ার তথ্য তারা প্রকাশ করে থাকে।
এই সোশ্যাল ব্লেড মূলত সর্বশেষ ৩০ দিনের তথ্য নিয়ে ইউটিউব চ্যানেলের পরিপূর্ণ র্যাংকিং প্রকাশ করে। তবে তাদের ওয়েবসাইটে থাকা অপশন অনুযায়ী, ১ দিন, ৩ দিন, ৭ দিন, ১৪ দিন, ৩০ দিন ইত্যাদি হিসেবে র্যাংকিং দেখা যায়।
সোশ্যাল ব্লেড অনেক ক্যাটাগরিতে ইউটিউব চ্যানেলের র্যাংকিং করে থাকে। যেমন- ১. দেশভিত্তিক সেরা তালিকা, ২. বিশ্বব্যাপী সেরা তালিকা ৩. ক্যাটাগরিভিত্তিক সেরা তালিকা ৪. সাবস্ক্রিপশনভিত্তিক সেরা তালিকা, ৫. ভিডিও ভিউসভিত্তিক সেরা তালিকা এবং ৬. সোশ্যাল ব্লেডের বিশেষ র্যাংকিং ‘SB Rank বা Social Blade Rank’।
এই বিশেষ ‘SB Rank’ করার ক্ষেত্রে সোশ্যাল ব্লেড ৪টি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেয়। তা হলো সর্বশেষ ৩০দিনের - ১. চ্যানেলের ভিডিও ভিউস ২. চ্যানেলে আগত সাবস্ক্রিপশন সংখ্যা ৩. আপলোডেড ভিডিওর পরিমাণ। ৪. ট্রেন্ডিং ভিউ অর্থ্যাৎ আপলোড দেয়ার সঙ্গে কত দ্রুততম কার ভিউ বেশি হলো।
একাধিক তথ্য বিবেচনায় ‘SB Rank’ করা হয়। তাই অনকে সময় বেশি সাবস্ক্রিপশনওয়ালা চ্যানেল কিংবা বেশি ভিউস পাওয়া চ্যানেলগুলোও এ র্যাংকিং থেকে পেছনে পড়ে যায়। যেমন- সম্প্রতি যমুনা টিভির ইউটিউব চ্যানেল তার চেয়ে বেশি সাবস্ক্রিপশন ও বেশি ভিউস পাওয়া চ্যানেলকে পেছনে ফেলে ‘SB Rank’-এ বাংলাদেশের তালিকায় প্রথম স্থান অধিকার করেছে। নিঃসন্দেহে এটা একটি বড় অর্জন। শুভকামনা যমুনা টিভির জন্য।
এবার একটু ডিটেইলস ব্যাখ্যা করি। এই পোস্টে একটি ছবি সংযুক্ত করেছি যেটাও সোশ্যাল ব্লেড থেকেই নেয়া। এখানে বাংলাদেশে ১০ মিলিয়ন পার হওয়া ৩টি চ্যানেল উল্লেখ করেছি। ১. সময় টিভি, ২. যমুনা টিভি, ৩. মহা ফান টিভি। বাংলাদেশের সবচেয়ে বেশি সাবসক্রিপশন ও বেশি ভিউস সংবলিত ইউটিউব চ্যানেল ‘সময় টিভি’। তাহলে প্রশ্ন থাকতে পারে বাংলাদেশের সেরা তালিকায় ‘সময় টিভি’ কেন নেই? উত্তর হলো- ইউটিউব চ্যানেলে উল্লেখ দেশের তালিকায় সময় টিভি ‘আমেরিকার’ তালিকাভুক্ত। তাই যখন বাংলাদেশের র্যাংকিং তালিকায় ‘সময় টিভি’কে খোঁজা হয়, তখন তাকে পাওয়া যায় না।
যমুনা টিভি যেমন ‘SB Rank’-এ বাংলাদেশের তালিকায় প্রথম, তেমনি ‘সময় টিভি’ আমেরিকার চ্যানেলগুলোর সঙ্গে পাল্লা দিয়ে ৫০তম। উল্লেখ্য, সারা বিশ্বে সবচেয়ে বেশি ইউটিউব চ্যানেলের সংখ্যা আমেরিকাতেই।
এরপর যমুনা টিভির চ্যানেল ক্যাটাগরি- ‘News & Politics’ এবং সময় টিভি’র চ্যানেল ক্যাটেগরি ‘Peoples & Blog’। সারা বিশ্বে সবচেয়ে বেশি চ্যানেল রয়েছে ‘Peoples & Blog’ ক্যাটাগরিতে। কারণ, এটি ইউটিউবের একটি ডিফল্ট ক্যাটাগরি। তাই স্বাভাবিকভাবেই ‘Peoples & Blog’ ক্যাটাগরির চ্যানেলগুলোকে র্যাংকিংয়ের জন্য অনেক চ্যানেলের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়।
এখানে তুলে ধরা ছবিতে লক্ষ্য করুন, সারা বিশ্বের প্রায় ৫১ মিলিয়ন চ্যানেলের মধ্যে এই তিনটি চ্যানেলকে তুলনা করে দেখিয়েছি। খেয়াল করলে দেখবেন, এই ৩টি চ্যানেলের মধ্যে সারাবিশ্বের র্যাংকিং বিবেচনায় সবচেয়ে এগিয়ে সময় টিভি, দিতীয়- মহা ফান টিভি এবং তৃতীয় - যমুনা টিভি।
প্রশ্ন থাকতে পারে ‘যমুনা টিভি’ তৃতীয় হয়েও কীভাবে প্রথম হলো? শুরুতেই বলেছিলাম সর্বশেষ ৩০দিনের তথ্য নিয়ে এই ‘SB Ranking’। সম্প্রতি পদ্মাসেতুর কাভারেজে যমুনা টিভি ১ দিনেই ভিউস পেয়েছে প্রায় ৪ কোটি। সেখানে সময় টিভি ভিউস পেয়েছে প্রায় দেড় কোটি। অর্থ্যাৎ প্রায় দিগুণেরও বেশি ভিউ পেয়েছে যমুনা টিভি।
গত এক মাসে যমুনা টিভির প্রতিদিনের গড় ভিউস ১৭ মিলিয়ন প্লাস এবং সময় টিভির প্রতিদিনের গড় ভিউস ১৫ মিলিয়ন প্লাস। তাই গত ৩০ দিনের ভালো পারফরমেন্সের জন্য যমুনা এগিয়েছে অনেক দূর।
তবে সারাজীবনের বিবেচনায় সারাবিশ্বের র্যাংকিং হিসেবে যদি এই ছবিতে লক্ষ্য করেন তাহলে দেখবেন- সাবসক্রিপশন র্যাংকিংয়ে: প্রথম- সময় টিভি, দিতীয়- মহা ফান টিভি, তৃতীয়- যমুনা টিভি
ভিডিও ভিউস র্যাংকিংয়ে: প্রথম- সময় টিভি, দিতীয়- যমুনা টিভি, তৃতীয়- মহা ফান টিভি
আর SB র্যাংকিংয়ে: প্রথম- যমুনা টিভি (১৪৩তম), দিতীয়- সময় টিভি (১৮৫তম) এবং মহা ফান টিভি অনেক পেছনে। কারণ, তাদের আপলোডকৃত ভিডিওর পরিমাণ অনেক কম। যে কারণে তাদের ভিউস র্যাংকিংও অনেক কম।
উল্লেখ্য, এখন পর্যন্ত বাংলাদেশে ৩টি ইউটিউব চ্যানেল ১০ মিলিয়ন সাবস্ক্রাইবার পার করেছে। আমরা জানি, ১০ মিলিয়ন সাবস্ক্রাইবার হলেই ইউটিউব ‘ডায়মন্ড-প্লেবাটন’ ক্রিয়েটর অ্যাওয়ার্ড দেয়। তবে এখানেও ছোট্ট একটি ভুল ধারণা আমাদের আছে। তা হলো- ১০ মিলিয়ন মানেই ডায়মন্ড প্লে-বাটন অ্যাওয়ার্ড নয়। এই অ্যাওয়ার্ড দেয়ার সিদ্ধান্ত ইউটিউবের একান্ত । ইউটিউব যদি মনে করে ১০ মিলিয়ন হওয়া সত্ত্বেও চ্যানেলটির রয়েছে নানা অনিয়মের অভিযোগ, তাহলে সেই অ্যাওয়ার্ড বাতিলও করে থাকে।
তাই বাংলাদেশে এই অ্যাওয়ার্ড পাওয়ার তালিকায় কোয়ালিটি বিবেচনায় একমাত্র ‘সময় টিভিই’ পেয়েছে ডায়মন্ড প্লে-বাটন। এ ছাড়া অন্য কোনও ইউটিউব চ্যানেল এখন পর্যন্ত এই অ্যাওয়ার্ড পায়নি। তবে লাইভ স্ট্রিমিংয়ের ক্ষেত্রে ‘সময় টিভি’ বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করেছে। রিয়েল টাইম দর্শক সংখ্যায় আন্তর্জাতিক বিভিন্ন টিভি চ্যানেলের (আলজাজিরা, স্কাই নিউজ, এনডিটিভি, ডি-ডব্লিউ, ব্লুমবার্গ ইত্যাদি) সমান্তরালে রয়েছে সময় টিভির দর্শক।
তবে লক্ষ্যনীয়, খুব শীঘ্রই আরও বেশ কিছু ইউটিউব চ্যানেল ১০ মিলিয়ন সাবস্ক্রিপশনের মাইলফলক অর্জন করতে যাচ্ছে। যেমন- Anupam Movie, Farjana Drawing Academy, Rabbitholebd Sports, Eagle Music Video Station ইত্যাদি। হবু ১০ মিলিয়ন সাবস্ক্রিপশনের চ্যানেলগুলোর জন্য রইলো অগ্রিম শুভকামনা।
লেখক: সালাউদ্দিন সেলিম
হেড অব ব্রডকাস্ট অ্যান্ড আইটি, সময় টিভি, ঢাকা।
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- লিটন নাকি রিজওয়ান: ১০ হাজার রানে আগে পৌঁছাবেন কে?
- ইতিকাফে নারীরা কী করতে পারবেন, কী পারবেন না
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- ফিলিং স্টেশনে পেট্রোল-অকটেন সরবরাহ বাড়ল
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- আহত মোজতবা খামেনি কেমন আছেন?
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- কখন দাঁত ব্রাশ করবেন? সকালে না রাতে?
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ট্রাম্প নয়, যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান: আইআরজিসি
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ইচ্ছাশক্তি বাড়াবেন? জেনে নিন এই বৈজ্ঞানিক পদ্ধতি
- নেপালে সরকার গঠনের পথে গণঅভ্যুত্থানকারীরা
- তেলের মজুত পর্যাপ্ত, আসছে আরো দু’টি জাহাজ: জ্বালানিমন্ত্রী
- আমেরিকার সঙ্গে কোনো আপস নয়: আরাগচি
- বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ৬৬ বছর বয়সে মা হচ্ছেন অভিনেত্রী
- ১ কেজি আলু বেচে মিলছে না এক কাপ চায়ের দাম!
- নেইমারের বিরুদ্ধে সাবেক রাঁধুনীর মামলা
- অভ্যাসগুলো কতটা ক্ষতিকর? বিশেষজ্ঞরা যা বলছেন
- ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুমতি’, ট্রাম্পের ওপর চটলেন কমল হাসান
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- তেল বিক্রিতে কড়াকড়ি:মোটরসাইকেলে বরাদ্দ ২ লিটার, প্রাইভেটকারে ১০
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত
- শঙ্কা কাটিয়ে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- মেয়ে সানা নাকি বউ ডোনা, সৌরভের বিগ বস কে?
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ‘চিকনি চামেলির’ মতো গান গাইবেন না শ্রেয়া

